রাজধানীতে হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং আক্রান্ত পরিবারগুলোর সহায়তায় বিশেষ হেল্পলাইন সেবা চালু করেছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত এই চিকিৎসক সংগঠনের উদ্যোগে ঢাকার প্রধান প্রধান হাসপাতালগুলোতে দায়িত্বরত চিকিৎসকদের মাধ্যমে এই সেবা প্রদান করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহায়তার জন্য ডা. মো. জুলফিকার (01710498909) ও ডা. মাশুক (01835512550) এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (01706520987) ও ডা. সানি (01558959650) নিয়োজিত থাকবেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রে ডা. আব্দুল্লাহ আল মামুন (01608073642) ও ডা. মাজহারুল ইসলামের (01540752487) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালসহ আশপাশের এলাকার জন্য ডা. তন্নী শেখ (01999398779), ডা. আল আমিন (01718662463), ডা. হাবিব (01533-794744) ও ডা. তাওফিক ইমনের (01310938573) নম্বর উন্মুক্ত করা হয়েছে। ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (01770591529) ও ডা. উসামা (01826711924) এবং মিরপুর-২ এর ডা. এমআর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভ (01676565118) রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন।
এনএইচএ-র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই সেবা চালু করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাম নিয়ে দিশেহারা পরিবারগুলোকে জরুরি চিকিৎসাসেবা ও সঠিক দিকনির্দেশনা প্রদানই এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের মূল লক্ষ্য।
ডিবিসি/টিবিএ