রাজধানীর যমুনা ফিউচার পার্কে হারল্যান স্টোরের আউটলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বিশেষ ঈদ ক্যাম্পেইন। জনপ্রিয় ধারাবাহিক 'এটা আমাদেরই গল্প'-এর মেহরিন খ্যাত অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল এই ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল বারিশা হক এবং শিশুশিল্পী ও নাট্যাভিনেত্রী অতিথি ইসরাত। এছাড়াও রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন 'হারল্যান স্টোর' পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী 'ঈদের সাজে গোল্ড জিতুন' অফার শুরু করেছে। বর্তমান বাজারে স্বর্ণের আকাশছোঁয়া দামের কথা মাথায় রেখে গ্রাহকদের জন্য এই বিশেষ সুযোগ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। হারল্যান স্টোরের যেকোনো আউটলেট থেকে মাত্র ১০০০ টাকার পণ্য কেনাকাটা করেই গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় গোল্ড সেট এবং গোল্ড ইনফিউজড লিমিটেড এডিশন স্কিন কেয়ার পণ্য। এই ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে মোট ৪টি গোল্ড সেট জেতার সুযোগ থাকছে। এছাড়া প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত গিফট কুপন।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী কেয়া পায়েল বলেন, হারল্যান স্টোর মানেই নিত্যনতুন চমক। প্রতিটি উৎসবে তারা গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার নিয়ে আসে। 'ঈদের সাজে গোল্ড জিতুন' অফারটি এবার গ্রাহকদের জন্য বড় সারপ্রাইজ। এমন একটি দারুণ ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।
হারল্যান কর্তৃপক্ষ জানায়, আমরা সবসময় গ্রাহকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার গোল্ড সেট এবং গোল্ড ইনফিউজড স্কিন কেয়ার পণ্য উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, বরাবরের মতো এবারও গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাব।
নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও স্কিন এবং হারল্যানসহ বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের সমাহারে সাজানো হয়েছে এই অফার। চাঁদ রাত পর্যন্ত সারা দেশের ১৫০টিরও বেশি আউটলেটে একযোগে এই ক্যাম্পেইনটি চলবে।
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ'র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত 'হারল্যান স্টোর'-এ পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত আছেন মেগাস্টার শাকিব খান, তাহসান, পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা ও সিয়াম আহমেদের মতো জনপ্রিয় তারকারা। হারল্যান স্টোরের পণ্যগুলো দেশজুড়ে আউটলেটের পাশাপাশি তাদের অফিসিয়াল ওয়েবসাইট (herlan.com) থেকেও সংগ্রহ করা যাবে।
ডিবিসি/ এসএফএল