জাতীয়

হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় চালু হচ্ছে ‘পাগলা ঘণ্টা’

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তায় দেশের চিকিৎসাকেন্দ্রগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে পাইলট প্রকল্প হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই সিস্টেম চালু করা হবে।

আজ মঙ্গলবার (১৯ মে) রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানান। সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এসব উদ্যোগ হাতে নিয়েছে বলে জানান তিনি।

 

 মন্ত্রী আরও জানান, মহাখালী এলাকায় বেশ কয়েকটি স্বাস্থ্য সংস্থা ও হাসপাতাল থাকায় সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনেরও পরিকল্পনা করছে সরকার।

 

এদিকে, দেশের ১০টি হাসপাতালের আইসিইউ সেবা আরও শক্তিশালী করতে একই অনুষ্ঠানে প্রতিটি হাসপাতালে একটি করে ভেন্টিলেটর ও পাঁচটি করে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী। 

 

১০ বেডের আইসিইউ সুবিধা থাকা এই হাসপাতালগুলো হলো- টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও যশোরের আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল, মাদারীপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গার সদর হাসপাতাল, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতাল এবং শেরপুর জেলা হাসপাতাল।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন