আন্তর্জাতিক, ভারত

হাসপাতালে রোগীর স্বজনদের ওপর গাছ ভেঙে পড়ে নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে আগস্ট ২০২৬ ১২:০৭:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কলকাতার সরকারি এসএসকেএম হাসপাতালে ইউরোলজি বিভাগের বাইরে কংক্রিটের বেঞ্চে বসা রোগীর স্বজনদের ওপর হঠাৎ একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে রহিদা নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) ঘটা এ দুর্ঘটনায় জিল্লুর রহমান ও শিশ মোহাম্মদ শেখ নামের আরও দুজন আহত হয়েছেন। এদের মধ্যে কিডনির সমস্যার চিকিৎসার জন্য অস্ত্রোপচারের তারিখ পেতে রাত ৩টা থেকে অপেক্ষায় থাকা শিশ মোহাম্মদ শেখের পায়ের ওপর ডাল পড়ে তার পা ভেঙে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে; তারা উভয়েই হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে একই হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কাছে আরেকটি গাছ পড়ে পৃথক ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন