পাকিস্তান

হাসপাতাল থেকে আবারো কারাগারে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২০ ও ২১ আগস্টের রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিমস হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করলে ভোরেই তাকে আবারও আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। গত ফেব্রুয়ারির পর এই প্রথম তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারের বাইরে আসার সুযোগ পান।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সমর্থকদের কারণে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাকে পূর্বনির্ধারিত বেসরকারি হাসপাতালের বদলে এই সরকারি হাসপাতালে পরীক্ষা করানো হয়। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরানের শারীরিক অবস্থার চরম অবনতি হচ্ছে বলে তার দল পিটিআই আগে থেকেই দাবি করে আসছিল। তারা আশা করেছিল ইমরান খান অন্তত কয়েক সপ্তাহ হাসপাতালে থাকবেন। তাই হঠাৎ তাকে কারাগারে ফেরানোয় সমর্থকদের মাঝে ক্ষোভের আশঙ্কা রয়েছে।


এদিকে, ইমরান খানের সাথে সাক্ষাতের সুযোগ, মামলার দ্রুত বিচার এবং মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী পদযাত্রার ঘোষণা দিয়েছে তার দল পিটিআই।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন