বাংলাদেশ, রাজনীতি

হাসিনা, জয় ও পুতুলকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা ডিসেম্বর ২০২৫ ০৯:৫৯:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল এবং পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) মন্ত্রণালয়ে এই চিঠি পাঠায় সংস্থাটি। দুদক জানায়, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার কন্যা পুতুলও সেখানে রয়েছেন বলে তথ্য রয়েছে।

 

এছাড়া শেখ হাসিনার ছেলে জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চিঠিতে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তির বিষয়টি উল্লেখ করে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও তার কন্যাকে দেশে ফেরত আনার অনুরোধ জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, গত ২৭শে নভেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির দায়ে শেখ হাসিনাকে মোট ২১ বছর এবং জয় ও পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন