আন্তর্জাতিক

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২রা মার্চ ২০২৬ ১২:৫৬:৫২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির এক উচ্চপর্যায়ের সভায় এই অভিযানের ঘোষণা দেন। মূলত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এই কঠোর পদক্ষেপ নিল তেল আবিব।

সোমবার (২ মার্চ) ভোররাত থেকেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীগুলোতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিট থেকে শুরু হওয়া এই অভিযানে বৈরুত অন্তত এক ডজনেরও বেশি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবানন থেকে ছোড়া বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যদিও কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় আঘাত হেনেছে।

 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই ভয়াবহ বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৪৯ জনেরও বেশি মানুষ। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর এই লক্ষ্যভেদী হামলা অব্যাহত রয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন