আন্তর্জাতিক

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করে জানানো হয়েছে যে, তাঁরা "যুদ্ধ চলাকালীন নিহত হয়েছেন।" এ ছাড়া, অপর একটি পৃথক বিবৃতিতে জানানো হয়, একই ঘটনায় আরও এক সেনা প্রাণ হারিয়েছেন। তবে তাঁর নাম এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

 

সামরিক বাহিনীর দ্বিতীয় আরেকটি বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সংঘাতে অপর এক সেনা গুরুতরভাবে এবং একজন রিজার্ভ সেনা (সংরক্ষিত সেনা) মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন