ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার দাবির কয়েকদিন পর এবার সৌদি আরবের জাজান তেল শোধনাগার থেকে ধোঁয়ার কুণ্ডলী ওঠার দৃশ্য ধরা পড়েছে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের চিত্রে।
গত শনিবার হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী জাজান ও ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত কীভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে, এই হামলাটি তারই সর্বশেষ প্রমাণ হিসেবে দেখা দিচ্ছে।
আইআর কনসালটেন্সির একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন ৪ লাখ ব্যারেল তেল পরিশোধনকারী জাজান শোধনাগারটি এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি ছিল যে, বাধ্য হয়ে গত ২৭ জুলাই আরামকো কর্তৃপক্ষ এই শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এমএনকে