আন্তর্জাতিক

হুমকির ভাষা বরদাস্ত করবে না তেহরান, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এবং কোনো ধরনের ‘হুমকির ভাষা বরদাস্ত করবে না’। কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের এক বৈঠকের ফাঁকে তিনি এই মন্তব্য করেন।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে তাদের আলোচনা নিরবচ্ছিন্নভাবে চলছে এবং সুযোগ পেলেই তারা বন্ধু দেশগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করেন। শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে তিনি ‘মার্কিন দৃষ্টিভঙ্গি’কে দায়ী করেছেন।

 

হরমুজ প্রণালীর প্রসঙ্গ টেনে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সেখানে ইরানের স্বার্থ রক্ষা করা তাদের অন্যতম প্রধান নীতি এবং তারা এর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যোগ করেন, যতক্ষণ পর্যন্ত ইরানের জনগণের বৈধ লক্ষ্য ও দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রচেষ্টা স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন