বিনোদন, বলিউড

হোম কোয়ারিন্টিনে থাকা প্রতিবেশিকে গান গেয়ে শুনালেন অনিল কাপুর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২২শে মার্চ ২০২০ ০৬:১৬:২৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হোম কোয়ারেন্টিনে থাকা প্রতিবেশিকে গান গেয়ে শুনালেন বলিউড তারকা অনিল কাপুর। প্রতিবেশির একাকিত্ব কাটাতেই এই উদ্যোগ তার।

প্রতিবেশির সঙ্গে দেখা করে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনন্টাগ্রমে গান গেয়ে শুনিয়েছেন তিনি।আর প্রতিবেশি কে জানেন কি?

বলিউডের আরেক শক্তিমান অভিনেতা অনুপম খের অনিল কাপুরের সেই প্রতিবেশি। সদ্য নিউ ইয়র্ক থেকে ফিরেছেন অনুপম। ফলে, সেল্ফ কোয়ারেন্টিনে রয়েছেন। একা একা কারোর থাকতে ভালো লাগে? তাই তার মন ভালো করতে নাকি ইনস্টায় গান গেয়েছেন অনিল। সেই পোস্ট সোশ্যালে শেয়ার হতেই হইচই শুরু।

পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই অনিলের জবাব, 'আপনি ডাকবেন (পড়ুন সোশ্যালে) আর আমি সাড়া দেব না! হয় নাকি? আপাতত সোশ্যালে দেখাসাক্ষাৎ চলুক। পরে সামনাসামনি আড্ডা হবে।' এরপরেই তিনি অনুপমের উদ্দেশ্যে গেয়ে ওঠেন ১৯৬৩-র ছবি 'তেরে ঘরকে সামনে'-র একটি জনপ্রিয় গান, 'এক ঘর বানাউঙ্গা তেরে ঘরকে সামনে'। নিমেষে সেই ভিডিও মন জয় করে নেটিজেনদের। আতঙ্কের মধ্যেও চিলতে হাসি দেখাযায় সবার মুখে।

আরও পড়ুন