আন্তর্জাতিক

হোয়াইট হাউসে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম, ধারণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে' (ডব্লিউএইচসিডি) আকস্মিক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাতের এই বার্ষিক নৈশভোজ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে পরবর্তীতে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলায় তিনি নিজেই লক্ষ্যবস্তু ছিলেন বলে তার ধারণা। তাকে সরাসরি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমার তো তাই মনে হয়।"

 

হামলাকারী এবং ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বেশ কিছু তথ্য তুলে ধরেন। তিনি জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাথমিক তদন্ত অনুযায়ী হামলাকারী সম্পূর্ণ একাকী এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই গুলির ঘটনার সাথে ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা বা যুদ্ধের কোনো ধরনের সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন না।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন