আন্তর্জাতিক

হোয়াইট হাউসে হামলার সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে (ডব্লিউএইচসিডি) গোলাগুলির ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কোনো অংশ কি না-এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এমনটা মনে করেন না। এছাড়া, তিনি নিজেই এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিলেন কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, "আমার তো তাই মনে হয়।"

হামলাকারী সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার ধারণা সন্দেহভাজন ওই ব্যক্তি সম্পূর্ণ একাকী বা 'লোন উলফ' হিসেবে এই হামলা চালিয়েছে। এদিকে, আইন প্রয়োগকারী সংস্থার দুজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ওই হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছর বয়সী ওই হামলাকারীর বাড়ি ক্যালিফোর্নিয়ার টরেন্সে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন