আন্তর্জাতিক, আমেরিকা

হ্যামট্রামেক সিটি নির্বাচনে বিজয়ী দুই বাংলাদেশি-আমেরিকান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৫ই নভেম্বর ২০২৫ ০৭:৩২:২৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামেক সিটি নির্বাচনে দুই বাংলাদেশি-আমেরিকান আবু আহমেদ মুসা ও নাঈম চৌধুরী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন।

দুই বর্গমাইলের এই ছোট শহরে স্থানীয় সময় মঙ্গলবার (৪ঠা নভেম্বর) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে ফল ঘোষণা করা হয়।

 

কাউন্সিলর পদে সর্বোচ্চ ১৬৪৫ ভোট পেয়ে আবু আহমদ মুসা এবং ১৬৩৪ ভোট পেয়ে নাঈম চৌধুরী নির্বাচিত হন। তৃতীয় হয়েছেন ইউসুফ সাঈদ।

 

তবে মেয়র পদে বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ বেসরকারিভাবে ১৯৯৮ ভোট পেলেও বিজয়ী প্রার্থীর সাথে তার ব্যবধান মাত্র ১১ ভোটের। বেসরকারি হিসেবে মেয়র অ্যাডাম আলহারবি পেয়েছেন ২০০৯ ভোট।

 

সিটি ক্লার্ক রানা ফারাজ জানিয়েছেন, প্রায় ৫০টি ব্যালটে নানারকম অসঙ্গতি থাকায় এক সপ্তাহের মধ্যে আবারও ভোট গণনা করে মেয়র পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

 

এবারের নির্বাচনে দুই বাংলাদেশি-আমেরিকানের বিজয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ-উল্লাস চলছে, তবে মেয়র পদে অল্প ব্যবধানে পিছিয়ে থাকায় কিছুটা হতাশা রয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন