খেলাধুলা, ফুটবল

হয় থাকো, নয়তো চলে যাও: ভিনিসিয়ুসকে রিয়ালের কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানো না গেলে চলতি গ্রীষ্মেই তাকে বিক্রির সম্ভাবনাও বিবেচনায় রাখছে স্প্যানিশ জায়ান্টরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ভিনিসিয়ুসের সামনে এখন দুটি পথ খোলা। রিয়াল মাদ্রিদ তার প্রতিনিধিদের স্পষ্টভাবে জানিয়েছে-হয় নতুন চুক্তিতে সম্মত হয়ে ক্লাবে থাকতে হবে, নয়তো ট্রান্সফারের পথ বেছে নিতে হবে।

 

বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে নতুন চুক্তির ক্ষেত্রে ক্লাব তাদের প্রস্তাবিত বেতনের অঙ্ক বাড়াতে রাজি নয়। বিদ্যমান প্রস্তাবই চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছে লা লিগার ক্লাবটি।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান প্রস্তাবের বাইরে অতিরিক্ত বেতন বৃদ্ধি বা নতুন করে আলোচনার সুযোগ নেই। রিয়ালের অবস্থান স্পষ্ট ভিনিসিয়ুস প্রস্তাব গ্রহণ করলে চুক্তি নবায়ন হবে, অন্যথায় তাকে বিক্রির প্রক্রিয়া শুরু করতে দ্বিধা করবে না ক্লাবটি।

 

এদিকে, ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল। তবে এখন পর্যন্ত ভিনিসিয়ুস বা তার প্রতিনিধিদের সঙ্গে ইংলিশ ক্লাবটির কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। তবু সম্ভাব্য এই দলবদলের আর্থিক কাঠামো ও কৌশলগত দিকগুলো নিয়ে ইতোমধ্যে প্রাথমিকভাবে কাজ শুরু করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

 

ডিবিসি/আরএফই

আরও পড়ুন