বাংলাদেশ, জেলার সংবাদ

গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) এসি বাস চলাচল শুরু হয়েছে। রবিবার (১৫ই ডিসেম্বর) বিআরটি প্রকল্পের সড়কে বিআরটিসি এসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাওজুল কবির খান বলেন, আজ থেকে গাজীপুর কমলাপুর পর্যন্ত দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হলো। পর্যায়ক্রমে নরসিংদী ও নারায়ণগঞ্জ পর্যন্ত কমিউটার ট্রেন চালু করা হবে। এ ছাড়া জয়দেবপুর-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি প্রকল্পের সড়কে বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

 

শনিবার (১৪ই ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২.৫ কিলোমিটার পথে চলাচল করবে। 

 

শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন