আন্তর্জাতিক

১০৫টি এয়ারবাস বিমান ক্রয় করতে যাচ্ছে সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে মে ২০২৪ ০৩:০১:৪৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২০মে সোমবার সৌদি আরবের 'সৌদিয়া গ্রুপ' ইউরোপের এভিয়েশন জায়ান্ট এয়ারবাসের সাথে ১৯ বিলিয়ন ডলারের এক বিশাল আকারের চুক্তি সম্পন্ন করে। যার আওতায় তারা মোট ১০৫টি বিভিন্ন সিরিজের ন্যারো সেপের এয়ারবাস প্যাসেঞ্জার ক্যারিয়ার বিমান ক্রয় করবে। আর এটিকে বর্তমানে সৌদি আরবের ইতিহাসে একসাথে সবচেয়ে বড় ধরনের বেসামরিক যাত্রীবাহী বিমান ক্রয়ের চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি আরবের সরকার যার আওতায় দেশটির ফ্ল্যাগশিপ ক্যারিয়ার ‘সৌদিয়া এয়ারলাইন্সে’র জন্য মোট ৫৪টি অত্যাধুনিক এয়ারবাস এ-৩২১এনইও ন্যারো সেপের বিমান ক্রয় করবে। তার পাশাপাশি দেশটির লো কষ্ট ক্যারিয়ার ‘ফ্লাইএডিল’ এয়ারলাইন্সের জন্য ১২টি এয়ারবাস এ-৩২০এনইও এবং ৩৯টি এয়ারবাস এ-৩২১এনইও বিমান ক্রয় করা হবে। যদিও বর্তমানে সৌদিয়া এয়ারলাইন্সে মোট ১৫৭টি বিভিন্ন সিরিজের যাত্রী পরিবহণ ও কার্গো বিমান এবং ফ্লাইএডিল এয়ারলাইন্সের ফ্লিটে মোট ৩২টি বিমান রয়েছে।

সৌদিয়া গ্রুপ তাদের বড় আকারের যাত্রী পরিবহণ বিমান ক্রয়ের চুক্তিটি সৌদি আরবের রাজধানী রিয়াদ সম্মেলনে ঘোষণা করে। তাছাড়া একই সময়ে মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ এর আওতায় সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদে একটি বড় বিশ্ব মানের নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা ঘোষণা করে। যেখানে প্রতি বছর গড়ে ১২০ মিলিয়ন যাত্রী থাকার ব্যবস্থা করা হবে। এজন্য আনুমানিক ১০ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করা হতে পারে।

সৌদিয়া গ্রুপের ফ্লিট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাগ্রিমেন্টের ভাইস প্রেসিডেন্ট সালেহ ইদ এএফপিকে বলেছেন যে, ইউরোপের এভিয়েশন জায়ান্ট এয়ারবাস নতুন করে অর্ডার করা ১৯ বিলিয়ন ডলার মূল্যের ১০৫টি অত্যাধুনিক বিমান আগামী ২০২৬ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত সরবরাহ করবে। তবে তিনি এই চুক্তির প্রকৃত মূল্য প্রকাশ করতে অস্বীকার করেন।

আজ থেকে ৭৮ বছর আগে ১৯৪৫ সালে জেদ্দা-ভিত্তিক সৌদিয়া বা সৌদি আরবিয়ান এয়ারলাইনস গঠন করা হয়। এটি সর্ব প্রথম মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের উপহার দেয়া ডগলাস ডিসি-৩ যাত্রী পরিবহণ বিমান দিয়ে তার শুভ যাত্রা শুরু করে। বর্তমানে এই এয়ারলাইন্সে মোট ১৫৭টি বিভিন্ন সিরিজের যাত্রী পরিবহণ ও কার্গো বিমানের এক বিশাল এয়ার ফ্লিট রয়েছে। বর্তমানে তাদের প্রধান কার্যালয় বা হাবটি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছে।

গত ২০২২ সালের অক্টোবরের হিসেব অনুযায়ী সৌদিয়া এ্যারাবিয়ান এয়ারলাইন্স সারা বিশ্বের ১০২টি আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনা করে। তাছাড়া আগামী ২০২৩ সালের মধ্যে দেশে ও বিদেশে মোট ২৫০টি রুটে বিমান পরিচালনার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। আর ২০৩০ এর উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা মাফিক নতুন বিমান বিপুল সংখ্যক যাত্রী পরিবহণ ও কার্গো বিমান সংগ্রহ করতে যাচ্ছে।

তাছাড়া গত ২০২৩ সালে দেশটির প্রশাসন আমেরিকার বোয়িং কর্পোরেশনের কাছ থেকে অত্যাধুনিক ৭৮টি বোয়িং ৭৭৭ ড্রিমলাইনার বিমান ক্রয়ের চুক্তি করেছিল। আর চুক্তি মোতাবেক আগামী ২০২৫ সাল থেকেই নতুন সিরিজের বিমান সরবরাহ শুরু করবে বোয়িং কর্পোরেশন। সৌদিয়া এয়ারলাইন্স বর্তমানে ৫০টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ সিরিজের ওয়াইড বডির হেভি যাত্রী পরিবহণ বিমান অপারেট করছে।

লেখক: সিরাজুর রহমান, সহকারী শিক্ষক, সিংড়া, নাটোর, বাংলাদেশ

ডিবিসি/এনএম 

আরও পড়ুন