রাজনীতি

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মিছিল-সভা নিষিদ্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ মেনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন