বাংলাদেশ, অর্থনীতি

১০ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ২০৩ কোটি টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরের মার্চের প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২১ হাজার ২০৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে মঙ্গলবার প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫৭৪ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (১১ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য জানান।

 

তিনি বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৪ কোটি ৫০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫১ দশমিক ৭০ শতাংশ।

 

অপরদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪১৯ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৯৬৩ কোটি ৫০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ২০ শতাংশ।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন