আন্তর্জাতিক

১২ আগস্ট বিশ্বব্যাপী একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১২ আগস্ট, ২০২৬ তারিখে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এটি আর্কটিক অঞ্চলে উত্তর রাশিয়ার ওপর দিয়ে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং ভূমধ্যসাগরের ওপর দিয়ে যাবে এবং পর্তুগালের উত্তর-পূর্ব কোণও ছুঁয়ে যাবে। ১৯৯৯ সালের পর এটিই হতে চলেছে মধ্য ইউরোপের ওপর দিয়ে যাওয়া প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রাচীনকালে সূর্যগ্রহণ নিয়ে নানা ধরনের মিথ বা ভীতি থাকলেও, বর্তমানে এটি মহাজাগতিক এক অপূর্ব বিস্ময় হিসেবেই দেখা হয়।

যখন চাঁদের চাকতি পুরোপুরি সূর্যের চাকতিকে ঢেকে ফেলে, তখনই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। সূর্য চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় হলেও এটি পৃথিবী থেকে ৪০০ গুণ বেশি দূরে অবস্থিত। এর ফলে আকাশপথে এদের আকার প্রায় সমান দেখায়।

 

১২ আগস্টের এই বিরল দৃশ্য সম্পূর্ণ উপভোগ করতে হলে দর্শকদের ১৮২ মাইল চওড়া এবং ৫,১৫৭ মাইল দীর্ঘ নির্দিষ্ট ছায়ার পথের মধ্যে থাকতে হবে। স্থানভেদে এই গ্রহণের স্থায়িত্ব হবে সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড, যা পশ্চিম আইসল্যান্ড থেকে সবচেয়ে বেশি সময় ধরে দেখা যাবে।

 

সূর্যগ্রহণ কেবল আকাশ পর্যবেক্ষণের সুযোগ নয়, এটি বৈজ্ঞানিক গবেষণার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯১৯ সালের একটি সূর্যগ্রহণের সময়ই বিজ্ঞানীরা আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের প্রমাণ পেয়েছিলেন। আসন্ন এই গ্রহণ চলাকালীন নাসা ৫০,০০০ ফুট ওপর দিয়ে একটি বিমান ওড়ানোর পরিকল্পনা করেছে। মেঘের স্তরের ওপর দিয়ে ঘণ্টায় ৪৮০ মাইল বেগে ছুটে চলা এই বিমান থেকে সূর্যের 'করোনা' বা বাইরের স্তরের দৃশ্য ধারণ করা হবে।

 

এছাড়া হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে কী ধরনের পরিবর্তন ঘটে, তা পর্যবেক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসল্যান্ড ও স্পেনে বিশেষ গবেষণা বেলুন ওড়াবে।

আরও পড়ুন