বিবিধ

১৩৭টি টি-শার্ট পরে হাফ ম্যারাথন দৌড়ে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫ ১০:৫৫:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পৃথিবীতে মানুষের অনেক বিচিত্র শখ থাকে। সেই শখ পূরণের জন্য চেষ্টারও কমতি থাকে না। সব সময় সাফল্য না–ও আসতে পারে। তবে কঠোর পরিশ্রম আর ধৈর্য মানুষকে শখ পূরণের সুযোগ এনে দেয়। শখ পূরণ করে রীতিমতো বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। তিনি ১৩৭টি টি-শার্ট পরে হাফ–ম্যারাথনে (দৌড় প্রতিযোগিতা) অংশ নিয়ে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেছেন।

যুক্তরাষ্ট্রের  আইডাহোর বাসিন্দা এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ডেভিড 'রেকর্ড ব্রেকার' রাশ ১৩৭টি টি-শার্ট পরিধান করে একটি হাফ ম্যারাথন সম্পন্ন করে তাঁর হারানো রেকর্ড পুনরুদ্ধার করেছেন।

 

২০১৯ সালে ডেভিড রাশ প্রথমবার ১১১টি টি-শার্ট পরে ২১ কিলোমিটার দৌড়ে এই বিশ্ব রেকর্ডটি স্থাপন করেছিলেন। কিন্তু কয়েক বছর পর, অন্য একজন দৌড়বিদ ১২৭টি টি-শার্ট পরে সেই রেকর্ডটি ভেঙে দেন।

 

নিজের খেতাব ফিরে পাওয়ার জন্য ডেভিড রাশ কঠোর প্রশিক্ষণ শুরু করেন। তিনি ভারী পোশাক পরে এবং ওজনের ব্যাগ নিয়ে অনুশীলন করতে থাকেন।

 

তাঁর আগের প্রচেষ্টাটি ছিল 'ফেমাস আইডাহো পটেটো হাফ ম্যারাথনেই'। সেই সময় তিনি ১১৪টি টি-শার্টের বেশি পরতে পারেননি এবং গলায় রক্ত ​​সঞ্চালন সীমিত হয়ে যাওয়ায় তাঁকে মাঝপথে দৌড় ছেড়ে দিতে হয়েছিল।

 

তবে এই বছর, রাশ একই দৌড়ে ফিরে আসেন এবং এবার ১৩৭টি টি-শার্ট পরেই সফলভাবে ম্যারাথনটি শেষ করেন।

 

এই অর্জন প্রসঙ্গে রাশ বলেন, "কয়েক বছরের প্রচেষ্টা এবং ব্যর্থতার পর আমি অবশেষে আমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ফিরে পেলাম। তিনি আরও যোগ করেন, আমি হাল ছাড়িনি বলে খুব আনন্দিত। এটি ছিল সংকল্প, সৃজনশীলতা, সহনশীলতা এবং অবশ্যই, প্রচুর টি-শার্টের এক সংমিশ্রণ।


তথ্যসূত্র ইউপআই.কম 

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন