জাতীয়

১৪টি এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নিজ আসন ঢাকা-১৭ এর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের হাতে খাবার সামগ্রী তুলে দেন। এছাড়াও পুরো মাসের খাবার সরবরাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আব্দুর রহমান সানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত তহবিল থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন