জেলার সংবাদ

১৪৪ ধারা'র মাইকিং করা ছাত্রদল নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নাটোর জেলা ছাত্রদল।

রোববার (২৩ আগস্ট ২০২৬) নাটোর জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক কেএম কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, লালপুর উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো.কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এই নির্দেশনা প্রধান করেন। আগামী ২৪ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য গত শুক্রবার লালপুর উপজেলার কেশবপুর গ্রামে ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ছাত্রদল নেতা মারুফ আলীকে অতিথি না করায় ক্ষুদ্ধ হয়ে তিনি মাইক ভাড়া করে খেলা বন্ধের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে বলে প্রচার করেন বলে আভিযোগ উঠে। এতে বিভ্রান্তি তৈরী হলে টুর্নামেন্টের আয়োজকরা ফাইনাল খেলাটি স্থগিত করেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন