বাংলাদেশ, জাতীয়

১৪ এপ্রিলের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন: ইসি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ২২শে ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমালের মাছউদ।

নির্বাচন কমিশনার জানান, আইনি বাধ্যবাধকতা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে কমিশন এই সময়সীমা নির্ধারণ করেছে। বগুড়া-৬ আসনে তারেক রহমান ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। গত ১৬ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নিয়ম অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে ইসি।


উপনির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের বিষয়েও কথা বলেন এই কমিশনার। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের তফসিল খুব দ্রুতই ঘোষণা করা হবে।


এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি বর্তমানে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংসদ অধিবেশনের দিকে কমিশন তাকিয়ে আছে, সেখান থেকে সিদ্ধান্ত এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন