বিবিধ

১৪ কোটি ফোন সেট বিক্রির মাইলফলক উদযাপন করল সিম্ফনি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৪ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশি মোবাইল সেট ব্র্যান্ড সিম্ফনি। এই অর্জন উপলক্ষে রাজধানী ঢাকার হলিডে ইন-এ এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে সিম্ফনি ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ এবং অভিনেতা তৌসিফ মাহবুব।

 

অনুষ্ঠানে জাকারিয়া শাহিদ বলেন, ‘এই অর্জনের পেছনের আসল শক্তি বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আস্থা। ভবিষ্যতেও গ্রাহকের প্রয়োজন আর নতুন প্রযুক্তিকে কেন্দ্রে রেখেই এগিয়ে যাবে সিম্ফনি।’

 

উল্লেখ্য, ২০০৮ সালে ‘নিউ এক্সপিরিয়েন্স’ ট্যাগ নিয়ে সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের যাত্রা শুরু হয়। এর পরের বছর, ২০০৯ সালে এই যাত্রারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় এডিসন গ্রুপ, যে গ্রুপের পতাকাতলে আজ সিম্ফনি মোবাইল একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলেছে।

 

২০১২ সালে সিম্ফনি বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রথম অ্যান্ড্রয়েড ফোন স্বল্প মূল্যে দেশের মানুষের হাতে তুলে দেয়। এ যেন সংখ্যা নয়, একটি করে জীবনের গল্প। ১৬ বছরের এই গল্পে যুক্ত হলো নতুন এক অধ্যায়। আর তা হলো সিম্ফনি মোবাইল এখন ১৪ কোটি মানুষের পরিবার।

 

সিম্ফনির মাইলফলকে নাম লিখিয়েছেন তিনজন গ্রাহক। ফরিদপুরের রুবেল হোসেন হয়েছেন  ১৩ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৮তম গ্রাহক। পরের গ্রাহক হয়েছেন নারায়ণগঞ্জের নাদিয়া আক্তার। আর ঠিক ১৪ কোটিতম গ্রাহক হয়েছেন ময়মনসিংহের মাফিজা খাতুন।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন