বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ইনশাআল্লাহ জনগণ ভোট দিতে পারবে এবং একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪ ফেব্রুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের কিশমত দৌলতপুর মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা দেশের উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি করি।
জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, রাজনীতি করলে করুন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে, অথচ আলেম-ওলামারা নিজেরাই বলছেন জামায়াতে ইসলাম কোনো ইসলামিক দল নয়। তারা ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।
তিনি আরও বলেন, মা-বোনদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। ধর্মের নামে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কখনোই সঠিক রাজনীতি হতে পারে না।
ডিবিসি/পিআরএএন