খেলাধুলা, ক্রিকেট

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ প্রায় দেড় দশক পর ঐতিহাসিক লর্ডসে আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের ২৮ মে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবেন নাজমুল হোসেন শান্ত-লিটন কুমার দাসরা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

 

এর আগে লর্ডসে ২০০৫ ও ২০১০ সালে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই হিসেবে দীর্ঘ ১৭ বছর পর আবার ঐতিহাসিক এই ভেন্যুতে সাদা পোশাকে নামবে টাইগাররা। সফরটিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্টই খেলবে বাংলাদেশ দল।

 

পুরুষ দলের পাশাপাশি নারী দলের সফরের সূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

 

নারী দলের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে, ১০ সেপ্টেম্বর টন্টনে এবং ১২ সেপ্টেম্বর উর্স্টারে। এরপর ব্রাইটনে ১৭ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ, যার বাকি দুটি ম্যাচ ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।

 

ডিবিসি/এএইচডি

আরও পড়ুন