বাংলাদেশ, জাতীয়

১৮ তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে মার্চ ২০২৬ ০২:১৫:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে তিনি নিজেই গণমাধ্যমকে তার এই নতুন দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সক্রিয় ব্যারিস্টার কাজল বিএনপির প্যানেল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই মেয়াদে নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যানের পদে আসীন রয়েছেন। 

 

বিভিন্ন সময়ে আলোচিত সাংবিধানিক ও আইনি লড়াইয়ে দক্ষতার পরিচয় দিয়ে তিনি দেশের আইন পরিমণ্ডলে অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

 

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর বর্তমান সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এই শীর্ষ আইনি পদটি শূন্য হয়। সেই শূন্য পদে এবার স্থলাভিষিক্ত হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন