বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হতে আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মিশর। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে এই ম্যাচ। লিওনেল মেসি এই ম্যাচ খেলতে মাঠে নেমে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন। ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।
১৮ বছর পর মিশর ও আর্জেন্টিনা প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নেমেছে। এর আগে দুই দলের সবশেষ দেখা হয়েছিল কায়রোতে ২০০৮ সালে। যেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে। জানিয়ে রাখা ভালো, বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। বিশ্বকাপের মঞ্চে কে প্রথম জয়ের দেখা পায় সেটাই দেখার।
আজ ইতিহাসের সামনে দাঁড়িয়ে দুই দল। যেই দল জিতবে তারাই লিখবে নতুন ইতিহাস। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে দুইটি আফ্রিকার দলের বিপক্ষে জিতেছে। আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর শেষ ৩২ এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছিল। এবার তাদের সামনে আরেক আফ্রিকান দেশ মিশর।
১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মিশরের। প্রথমবার তারা বিশ্বকাপের নক আউটে এসেছে। শেষ ৩২ এর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের সাফল্যে ভাসান মোহাম্মদ সালাহরা। এবার তাদের সামনে আরও বড় কিছুর সুযোগ।
বিশ্বকাপের তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চমককে দিতে পারলে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাবে মিশর। সালাহ, হামজারা সেই লক্ষ্য নিয়ে আটালান্টায় মাঠে নেমেছে। কাজটা কঠিন তবে অসম্ভব নয় মোটেও।
ডিবিসি/এইচএপি