জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (১১ জুন) দেশের ৫৫তম বাজেট হিসেবে উত্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমান সরকারের মেয়াদে তার প্রথম বাজেট পেশ করবেন। নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। নতুন এই অর্থবছরটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে উপস্থাপিত প্রথম বাজেটের (৭১৯ কোটি টাকা) তুলনায় প্রায় ১,৩০৩ গুণ বড়। ৫৫ বছরের এই বাজেট ইতিহাসে ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের মাধ্যমে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হবেন দেশের ১৫তম বাজেট পেশকারী ব্যক্তি। এর আগে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দেওয়ার গৌরব অর্জন করেছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদ, যিনি প্রথম তিনটি বাজেট পেশ করেন। তবে ১৯৭১ সালের ১৯ জুলাই মুজিবনগর সরকার দৈনন্দিন ও অপরিহার্য ব্যয় নির্বাহের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল। দীর্ঘ এই পথপরিক্রমায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যৌথভাবে সর্বোচ্চ ১২টি করে বাজেট উপস্থাপন করে শীর্ষে রয়েছেন। এর মধ্যে আবদুল মুহিত টানা ১০টি এবং শাহ এ এম এস কিব্রিয়া টানা ছয়টি ও আ হ ম মুস্তফা কামাল টানা পাঁচটি বাজেট পেশের রেকর্ড গড়েন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন, যা ২০২৪-২৫ অর্থবছরের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম ছিল এবং দেশের ইতিহাসে প্রথম কোনো ছোট আকারের বাজেট ছিল।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে নিট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই বড় অঙ্কের ঘাটতি মেটাতে সরকার প্রতি বছরের মতো এবারও ব্যাংক ঋণের ওপর সবচেয়ে বেশি ভরসা রাখছে। পরিকল্পনা অনুযায়ী, ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এই অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাধীনতার পর থেকে প্রতিটি অর্থবছরের বাজেট ঘোষক, প্রস্তাবিত এবং সংশোধিত বাজেটের আকারের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
১৯৭২-৭৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। প্রস্তাবিত বাজেট ৭১৯.৪০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬৮৭.৮০ কোটি টাকা।
১৯৭৩-৭৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। প্রস্তাবিত বাজেট ৮২০.৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৮২৮.২ কোটি টাকা।
১৯৭৪-৭৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। প্রস্তাবিত বাজেট ৯৯৫.২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১০৫৬.১ কোটি টাকা।
১৯৭৫-৭৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ড. আজিজুর রহমান মল্লিক। প্রস্তাবিত বাজেট ১,৫৪৯.২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১,৫৩৩.৭ কোটি টাকা।
১৯৭৬-৭৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রস্তাবিত বাজেট ১,৯০৮.২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১,৮৫৭.৬ কোটি টাকা।
১৯৭৭-৭৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী লে. জেনারেল জিয়াউর রহমান। প্রস্তাবিত বাজেট ২,০৯৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,২৮৮.২ কোটি টাকা।
১৯৭৮-৭৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রস্তাবিত বাজেট ২,৪৯৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,৭৭৬ কোটি টাকা।
১৯৭৯-৮০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ড. এম এন হুদা। প্রস্তাবিত বাজেট ৩,৩১৭.৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩,৭৬৮.৯ কোটি টাকা।
১৯৮০-৮১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৪,২২৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৯৫৫.৮ কোটি টাকা।
১৯৮১-৮২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান。প্রস্তাবিত বাজেট ৪,৭৮৮.৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৭২৫.৩ কোটি টাকা।
১৯৮২-৮৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৪,৮৫৪.১ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৮৫৪.১ কোটি টাকা।
১৯৮৩-৮৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৬,০৫৬.৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬,১৩৬ কোটি টাকা।
১৯৮৪-৮৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ৬,৯৩৩.৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৬৪৫.৪ কোটি টাকা।
১৯৮৫-৮৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ৭,২৬৮.৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৭,৬৫৯.৫ কোটি টাকা।
১৯৮৬-৮৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ৯,১১২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৯,২৭৬.৪ কোটি টাকা。
১৯৮৭-৮৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। প্রস্তাবিত বাজেট ১০,৩০০.৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১০,৩১৯.৬ কোটি টাকা।
১৯৮৮-৮৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম এ মুনিম। প্রস্তাবিত বাজেট ১১,০৬০.৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১১,৪৭৯.৭ কোটি টাকা।
১৯৮৯-৯০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক। প্রস্তাবিত বাজেট ১৩,৪৬২.৩০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১২,৮৭২.৫ কোটি টাকা।
১৯৯০-৯১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম এ মুনিম। প্রস্তাবিত বাজেট ১৩,৯৮৯.৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১৫,৭৭২.১ কোটি টাকা।
১৯৯১-৯২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ১৬,৩৭৩.৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১৬,৬৪৩.৩ কোটি টাকা।
১৯৯২-৯৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ১৮,২৮৬.৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১৮,০১৬ কোটি টাকা।
১৯৯৩-৯৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ১৯,৯৫২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২১,৩১৯ কোটি টাকা।
১৯৯৪-৯৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ২১,৭৩৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৩,০৮৯ কোটি টাকা।
১৯৯৫-৯৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ২৪,৭০৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৩,৬৫৩ কোটি টাকা।
১৯৯৬-৯৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া। প্রস্তাবিত বাজেট ২৫,২৫৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৫,০১১ কোটি টাকা।
১৯৯৭-৯৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া। প্রস্তাবিত বাজেট ২৭,৭৮৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২৭,০০৭ কোটি টাকা।
১৯৯৮-৯৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস kiব্রিয়া। প্রস্তাবিত বাজেট ৩০,০৯৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩০,২০৬ কোটি টাকা।
১৯৯৯-২০০০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া। প্রস্তাবিত বাজেট ৩৬,১৭৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩৭,৯৫৩ কোটি টাকা।
২০০০-০১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া। প্রস্তাবিত বাজেট ৪২,৮৫৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪১,৯৯৫ কোটি টাকা।
২০০১-০২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিব্রিয়া। প্রস্তাবিত বাজেট ৪৪,৭৬৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩৯,৪৯৫ কোটি টাকা।
২০০২-০৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৪৪,৮৫৪ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪৪,৯০৪ কোটি টাকা।
২০০৩-০৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৫১,৯৮০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪৯,৩৬৭ কোটি টাকা।
২০০৪-০৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৫৭,২৪৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫৫,৬Mz২ কোটি টাকা।
২০০৫-০৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৬৪,৩৮৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬১,০৫৮ কোটি টাকা।
২০০৬-০৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। প্রস্তাবিত বাজেট ৬৯,৭৪০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬৬,৮৩৬ কোটি টাকা।
২০০৭-০৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রস্তাবিত বাজেট ৮৭,১৩৭ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৯৩,৬০৮ কোটি টাকা।
২০০৮-০৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রস্তাবিত বাজেট ৯৯,৯৬২ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৯৪,১৪০ কোটি টাকা।
২০০৯-১০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা।
২০১০-১১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ৩০ হাজার ১১ কোটি টাকা।
২০১১-১২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ৬১ হাজার ২১৩ কোটি টাকা।
২০১২-১৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ১ লাখ ৮৯ হাজার ৩২৬ কোটি টাকা।
২০১৩-১৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২ লাখ ১৬ হাজার ২২২ কোটি টাকা।
২০১৪-১৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ২,৫০,৫০৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,৩৯,৬৬৮ কোটি টাকা।
২০১৫-১৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ২,৯৫,১০০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ২,৬৪,৫৬৫ কোটি টাকা।
২০১৬-১৭ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৩,৪০,৬০৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩,১৭,১৭৪ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৪ লাখ ২৬৬ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৩ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।
২০১৮-১৯ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেট ৪,৬৪,৫৭৩ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৪,৪২,৫৪১ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৫,২৩,১৯০ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।
২০২০-২১ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৫,৯৩,৫০০ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৬,৭৮,০৬৪ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৬,৬০,৫০৭ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট ৭,৬১,৭৮৫ কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।
২০২৪-২৫ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা এবং সংশোধিত বাজেট ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছর: বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং চলমান অর্থবছরের সংশোধিত বাজেট ৭ লাখ ১৪ হাজার ৭১৮ কোটি টাকা।
ডিবিসি/এফএইচআর