আন্তর্জাতিক, পাকিস্তান

১৯ বছর পর লাহোরে ফিরল ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ‘বসন্ত’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৯ বছরের নিষেধাজ্ঞার পর পাকিস্তানের লাহোরে আবারও ফিরতে শুরু করেছে ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর উৎসব ‘বসন্ত’। আইনি কড়াকড়ি ও দীর্ঘ বিরতির পর সতর্কভাবে হলেও শহরের আকাশে আবারও দেখা মিলেছে রঙিন ঘুড়ির মেলা।

লাহোরের অলিগলিতে এবং বাড়ির ছাদগুলোতে উৎসবের আমেজ এখন স্পষ্ট। বিদ্যুতের তারে আটকে থাকা ঘুড়ি, দূর থেকে ভেসে আসা ঢাকের শব্দ আর আকাশে নিয়ন আলোর ঝলকানি জানিয়ে দিচ্ছে বসন্তের আগমন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শহরের প্রতিটি বাড়ির ছাদ হয়ে উঠেছে মিলনমেলা। 

 

পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে বাসিন্দারা মেতে উঠেছেন ঘুড়ি ওড়ানোর আনন্দে। আকাশজুড়ে আঁকাবাঁকা পথে ওড়া ঘুড়ি আর নিচে মানুষের উল্লাস এক দেখার মতো দৃশ্য তৈরি করেছে।

 

দীর্ঘদিন এই উৎসব বন্ধ থাকায় বর্তমান প্রজন্মের অনেকের কাছেই ঘুড়ি ওড়ানো এক নতুন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। 

 

২৫ বছর বয়সী টেক ইঞ্জিনিয়ার আবু বকর আহমেদ বিবিসিকে বলেন, এটি সত্যিই কঠিন! নিজের কাজিনের সহায়তায় ঘুড়ি ওড়ানোর চেষ্টা করতে করতে তিনি বলেন, আমাদের বাড়ির বড়রা জানেন কীভাবে ঘুড়ি ওড়াতে হয়, কিন্তু আমরা যারা ‘জেন-জি’  প্রজন্মের, তারা এটা জানি না। তবে আমাদের সবার মধ্যেই চরম উত্তেজনা কাজ করছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন