খেলাধুলা, ক্রিকেট

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।

 

আজ শনিবার  সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

 

আগামী ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর ২ মে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।

 

এই ম্যাচ তিনটির জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারন করা হয়েছে ২৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি ১৫০০, ক্লাব হাউসের টিকিট ৬০০ এবং শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের দাম ৪০০ টাকা ধরা হয়। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা।

 

চট্টগ্রামের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

 

চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিটের মূল্য ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শহিদ শ্রাবণ স্ট্যান্ড ও শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের দাম ধরা হয়েছে ৬০০ টাকা।

 

ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

ডিবিসি/এইচএপি

আরও পড়ুন