২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। এবারের বরাদ্দ ২ হাজার ৪শ ২৩ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৮৪২ কোটি টাকা বেশি।
এই বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ধরা হয়েছে ১ হাজার ৪৪০ কোটি ৩৭ লাখ টাকা এবং ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে পরিচালন ব্যয়ে।
নতুন অর্থবছরে মন্ত্রণালয়ের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে যার মধ্যে রয়েছে, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ, বিকেএসপির প্রশিক্ষণ সুবিধা আধুনিকায়ন, ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মানসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ।
ডিবিসি/এনএসএফ