বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

২০২৬ সালে উড্ডয়ন করে ২০২৫ সালে অবতরণ করলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই জানুয়ারী ২০২৬ ০৯:৩৭:০১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোনো সায়েন্স ফিকশন সিনেমা বা টাইম মেশিন নয়, সাধারণ বিমানে চড়েই যাত্রীরা ফিরে গেলেন অতীতে! ২০২৬ সালের ১লা জানুয়ারি উড্ডয়ন করে গন্তব্যে পৌঁছালেন ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। আন্তর্জাতিক তারিখ রেখার ভৌগোলিক জাদুর কারণে এবারের নববর্ষে এমনই অভিজ্ঞতার সাক্ষী হলেন বেশ কিছু বিমানযাত্রী।

এই টাইম ট্রাভেলের জন্য বিশেষ কোনো প্রযুক্তির প্রয়োজন হয়নি, প্রয়োজন ছিল কেবল সঠিক রুটের বিমান টিকিট। অ্যারোরাউটস এর তথ্য অনুযায়ী, এবারের নববর্ষে মোট ১৪টি যাত্রীবাহী ফ্লাইট চিহ্নিত করা হয়েছে যেগুলো ২০২৬ সালের ১লা জানুয়ারি যাত্রা শুরু করে ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে থাকা ২০২৫ সালে অবতরণ করেছে।

 

বিমান চলাচল ব্যবস্থায় স্থানীয় সময় অনুসরণ করা হয়। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখার ডেট লাইন অতিক্রম করলেই সময়ের হেরফের ঘটে। এশিয়া থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে পূর্ব দিকে (আমেরিকার দিকে) গেলে ক্যালেন্ডারের তারিখ একদিন পিছিয়ে যায়।

 

ফলে, যে ফ্লাইটগুলো এশিয়ার বিভিন্ন শহর থেকে ২০২৬ সালের ১লা জানুয়ারি মধ্যরাতের পরপরই উড্ডয়ন করেছে, সেগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছানোর সময় সেখানে তখনো ৩১শে ডিসেম্বর সন্ধ্যা বা রাত। অর্থাৎ, প্রযুক্তিগতভাবে যাত্রীরা নতুন বছরে যাত্রা শুরু করে পুরনো বছরে গিয়ে নেমেছেন।

 

যাত্রীদের দ্বিগুণ আনন্দ এই ১৪টি ফ্লাইটের যাত্রীদের জন্য এটি ছিল এক বিরল সুযোগ। তারা আকাশে থাকাকালীন একবার ২০২৬ সালকে স্বাগত জানিয়েছেন, আবার গন্তব্যে নেমে ২০২৫ সালের শেষ প্রহর উপভোগ করে দ্বিতীয়বার নববর্ষ উদযাপনের সুযোগ পেয়েছেন।

 

এবারের তালিকায় ট্রান্স-প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় রুটগুলোই আধিপত্য বিস্তার করেছে। বিশেষ করে হংকং ভিত্তিক এয়ারলাইন্স ‘ক্যাথে প্যাসিফিক’ একাই এমন তিনটি ফ্লাইট পরিচালনা করেছে, যা তাদের জন্য একটি বিশেষ রেকর্ড।

 

তথ্যসূত্র এ্যারোস্পেস গ্লোবাল নিউজ


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন