বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশের সামনে অর্থনীতি ও রাজনীতির কঠিন চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২রা জানুয়ারী ২০২৬ ০৯:১০:৪৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভঙ্গুর আইনশৃঙ্খলা, দুর্বল ব্যাংকখাত, বেকারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে শুরু হওয়া নতুন বছর ২০২৬ সাল বাংলাদেশের জন্য ভীষণ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিসহ নানা ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ এবং আসন্ন নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে।

 

অর্থনীতিবিদ ও রাজনীতি বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান মনে করেন, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার ক্ষমতায় বসলেও আইনশৃঙ্খলা বাহিনী পুনর্গঠন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে সবচেয়ে কঠিন কাজ। 

 

এছাড়া বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ ও ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকীন আহমেদ জানান, মূল্যস্ফীতির লাগাম টানা, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। 

 

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. আমেনা মহসীন সতর্ক করে বলেন, শুধু অভ্যন্তরীণ সমস্যা নয়, প্রতিবেশী দেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির কৌশলী মোকাবিলা করতে না পারলে ২০২৬ সাল ঝুঁকির বছর হতে পারে।


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন