বাংলাদেশ, রাজনীতি

২০২৮ সাল পর্যন্ত জামায়াতের আমীর নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২রা নভেম্বর ২০২৫ ০২:৫৭:২৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি ২০২৬-২০২৮ কার্যকালের জন্য এই দায়িত্ব পেয়েছেন। সারাদেশের সদস্যদের (রুকনদের) গোপন ব্যালটের মাধ্যমে তিনি নির্বাচিত হন।

আজ রবিবার (২রা নভেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এর আগে, গতকাল শনিবার (১লা নভেম্বর) রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে ‘আমীর’ নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

 

জামায়াত সূত্রে জানা গেছে, আমির নির্বাচনের লক্ষ্যে গত ৯ই অক্টোবর থেকে ২৫ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াতের সদস্যরা (রুকন) গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে, দায়িত্বপ্রাপ্ত একটি বিশেষ টিম ভোট গণনা সম্পন্ন করে। এরপর চূড়ান্ত ফলাফল প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রেরণ করা হয়।

 

ফলাফলে দেখা যায়, ডা. শফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক সদস্যের ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন