বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

২০ কি.মি. দূরের শত্রু বিমান ধ্বংস করবে চীনের হাইপারসনিক মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫:১৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনা বিজ্ঞানীরা একটি বিশেষ ধরনের স্মার্ট এবং অত্যন্ত ছোট আকারের হাইপারসনিক গ্লাইড মিসাইল তৈরি করছেন, যা সাধারণ ৮০ মিমি (৩.৪ ইঞ্চি) অ্যান্টি-এয়ারক্রাফট বা নৌ-কামান থেকে ছোঁড়া সম্ভব হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষুদ্রাকৃতির মিসাইলটি কামানের নল থেকে বের হওয়ার পরপরই শব্দের চেয়ে প্রায় ৬ গুণ বেশি গতিতে (ম্যাক ৬) ছুটতে সক্ষম। এই গতি সাধারণ অ্যান্টি-এয়ারক্রাফট গোলার চেয়ে অনেক বেশি। 

 

এটি ২০ কিলোমিটারের (১২ মাইল) বেশি দূরে থাকা শত্রু যুদ্ধবিমান বা ড্রোনকে অনায়াসেই ধ্বংস করতে পারবে। এমনকি ১০ হাজার মিটার (প্রায় ৩২,৮০০ ফুট) উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুতেও এটি নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

 

চীনা প্রকৌশলীরা এই স্মার্ট মিসাইলটিকে এমনভাবে ডিজাইন করেছেন যেন এটি অতি ক্ষুদ্র হয়েও উচ্চ গতিতে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। সাধারণ যুদ্ধজাহাজের কামানে এই মিসাইল ব্যবহারের সুবিধা যুক্ত হওয়ায় নৌ-বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। 

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন