রাজনীতি

২০ দলীয় জোটের সাথে জমিয়তে উলামায়ে ইসলামের সম্পর্ক ছিন্ন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই জুলাই ২০২১ ১২:৩২:৪০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি সহ বিভিন্ন দলের সাথে জোট গড়লেও মূল্যায়িত না হওয়া এবং চলমান জেল জুলুমের প্রতিবাদে ভূমিকা না রাখায় ২০ দলীয় জোটের সাথে সম্পর্ক ছিন্ন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া।  

জোট ছাড়ার কারণ প্রসঙ্গে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, পরামর্শ না করেই উপ-নির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া।

এ সময় দলটির গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া সংবাদ সম্মেলন থেকে মাদরাসা খুলে দেয়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুন