ভারতের ঘটনা

২০ লাখ রুপির বিমার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরপ্রদেশের মেরঠে পরকীয়া সম্পর্ক ও ২০ লাখ রুপির বিমার টাকা হাতানোর লোভে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত অতুল পাওয়ারের স্ত্রী দামিনীর সঙ্গে তাদের স্কুলের গাড়িচালক তুষারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অতুলকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে বিছানায় একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়, যাতে সাপের ছোবলে তার মৃত্যু হয়।


ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও অতুলের পরিবারের অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এবং মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে হত্যার পরিকল্পনার প্রমাণ মেলে বলে দাবি তদন্তকারীদের। তুষারের মোবাইলে বিষধর সাপের ছবিও পাওয়া গেছে, যা তিনি দামিনীকে পাঠিয়েছিলেন।


পুলিশের দাবি, অতুলের নামে থাকা ২০ লাখ রুপির বিমার অর্থ হাতাতেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় স্ত্রী দামিনী ও তাঁর প্রেমিক তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।


সূত্র: আনন্দবাজার


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন