জেলার সংবাদ, অপরাধ

২১ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জে কথিত ‘জ্বীনের বাদশা’ গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনলাইন অ্যাপসে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ নামে কথিত এক ‘জ্বীনের বাদশা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে, গত সোমবার তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নারী।

পুলিশ জানায়, আব্দুল হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্রকল্পের অ্যাপসে বিনিয়োগের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করতেন। পরবর্তীতে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপসে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন তিনি। একপর্যায়ে অ্যাপসগুলো বন্ধ হয়ে গেলে গ্রাহকরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

 

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী গত ১ জুন একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ একইদিন রাতে সলঙ্গা থানাধীন বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ট্যাব, একটি স্মার্টফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ নিজের প্রতারণার কথা স্বীকার করেছেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ আরও জানান, ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার তথ্যও আব্দুল হামিদের বিরুদ্ধে পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত এই ব্যক্তিকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন