জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম নিউইয়র্ক সফর। এই সফরের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে কারণ ৮১তম এই অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।
এছাড়াও, নিউইয়র্কে অবস্থানকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। এর পাশাপাশি, সাধারণ অধিবেশনের সাইডলাইনে অন্যান্য দেশের বেশ কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিবিসি/এফএইচআর