দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে আলোচিত এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩৯ জন রোগী।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৪ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৪৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯২।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে মোট ৯ হাজার ৯২৭ জন। আর এ সময়ে হামের সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে।
ডিবিসি/পিআরএএন