আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর নতুন নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম শোনা গেলেও, এবার আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নেতার নাম জানাতে যাচ্ছে ইরান।

সংবাদমাধ্যম আলজাজিরা আজ রোববার বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে জানিয়েছে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের তথ্যমতে, সুপ্রিম লিডার নির্বাচন করার দায়িত্বে থাকা 'অ্যাসেম্বলি অব এক্সপার্ট' শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে।

 

এ বিষয়ে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেছেন, “ঐশ্বরিক সহায়তা নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন বৈঠক হবে। এ সময়ের মধ্যে দয়া করে কেউ এ নিয়ে কোনো গুজব ছড়াবেন না।”

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন