আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের চূড়ান্ত চুক্তির সম্ভাবনা: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানান পাক প্রধানমন্ত্রী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই চুক্তিটি চূড়ান্ত হতে পারে এবং এর পরপরই শান্তিচুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হবে। তিনি আরও জানান, এই চুক্তি স্বাক্ষরের পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

 

শান্তি আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইরানের দেওয়া অঙ্গীকারের জন্য দেশ দুটিকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাশাপাশি এই প্রক্রিয়ায় সমর্থন প্রদানের জন্য এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও তিনি ধন্যবাদ জানান।

 

এই উদ্যোগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শাহবাজ শরীফ তাঁর বক্তব্যের উপসংহারে বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।”

 

সূত্র: আলজাজিরা

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন