জাতীয়

২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাতে পানিবন্দি রাজধানী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির মাঝেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে ভারী বর্ষণ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক ঘণ্টার এই টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ।

রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

রাত থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ভোর থেকে তা টানা বর্ষণে রূপ নেয়। সকালে রাস্তায় বের হওয়া নগরবাসী পড়েন চরম বিপাকে। বৃষ্টি মাথায় নিয়েই নানা শ্রেণি-পেশার মানুষকে গন্তব্যে ছুটতে দেখা গেছে। নিজেদের রক্ষায় কেউ ছাতা, কেউ রেইনকোট, আবার অনেককে পলিথিন মুড়িয়ে পথ চলতে দেখা যায়। 

 

শুধুমাত্র ঢাকা নয়, গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলেই টানা বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর এই প্রভাবে দেশের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে।

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন