বাংলাদেশ, রাজনীতি

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, লন্ডনের সভায় জানালেন নিজেই

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই ডিসেম্বর ২০২৫ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

আলোচনা সভায় তারেক রহমান বলেন, "আজকের এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয় ১৬ই ডিসেম্বর আমাদের 'বিজয় দিবস' এবং একইসাথে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সাথে যুক্তরাজ্যে ছিলাম; কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।"

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। তিনি দলীয় ঐক্য ধরে রাখার উপর জোর দিয়ে বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারলে দল তাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন