দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে সাউথ আফ্রিকা। গুয়াহাটি টেস্টের পঞ্চম ও শেষ দিনে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক ভারত।
দুই ম্যাচের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার লজ্জা দিল প্রোটিয়ারা। এর আগে কলকাতায় অনুষ্ঠিত প্রথম টেস্টেও ৩০ রানে জয় পেয়েছিল সফরকারীরা।
পঞ্চম দিনে ২ উইকেটে ২৭ রান নিয়ে খেলা শুরু করে ভারত লাঞ্চের আগেই আরও তিন উইকেট হারায়। রবীন্দ্র জাদেজা (৫৪) ও সাই সুদর্শন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হারমারের বিধ্বংসী বোলিংয়ে ভারতের ইনিংস ১৪০ রানেই গুটিয়ে যায়। ম্যাচে ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন হারমার।
ডিবিসি/এএমটি