জাতীয়

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন।

সংস্কৃতি মন্ত্রী জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই অনুষ্ঠান দুটিকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

এদিকে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশকরা।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন