বাংলাদেশ, জাতীয়

২৭ জুলাইয়ের মধ্যে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু: বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই জুন ২০২৬ ০৪:০২:০৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা রুটে আবারও চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। কিছু কারিগরি কারণে ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এই রুটে পুনরায় ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (১৫ জুন) সচিবালয়ের পিআইডি মিলনায়তনে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পুনরায় চালু করা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

 

বিমানমন্ত্রী বলেন, ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

 

ব্রিফিংয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ২০ জুন থেকে এই রুটের ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। এ সময় তিনি আরও উল্লেখ করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং এ সংক্রান্ত চুক্তি আগামী জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন