দেশের শীর্ষ স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড তাদের বিক্রেতা বন্ধুদের জন্য ‘ডাবল লাখপতি’ (আপনজন-০১) শীর্ষক এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন চালু করেছে। গত ৩ জুন ২০২৬ থেকে শুরু হওয়া উৎসবমুখর এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
এই মেগা ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো প্রান্ত থেকে রিমার্কের তালিকাভুক্ত রিটেইলার বা বিক্রেতারা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনলেই প্রতিবার সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত নগদ উপহার জেতার সুযোগ পাবেন।
ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি এই আয়োজনে রয়েছে কোটি কোটি টাকার নগদ উপহার, তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় সব পুরস্কার। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষতার স্বার্থে কম্পিউটারাইজড ও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে উপহার বিজয়ী নির্বাচন করা হবে। ক্যাম্পেইনে অংশ নিতে খুচরা বিক্রেতা বা দোকানটিকে রিমার্কের ‘ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (ডিএমএস)-এ সঠিক ফোন নম্বরসহ তালিকাভুক্ত থাকতে হবে। ন্যূনতম ২,০০০ টাকার পণ্য সফলভাবে নেট ডেলিভারি গ্রহণ করে একই দিনে নগদ টাকা প্রদান করার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিক্রেতারা এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত হতে পারবেন।
এই উদ্যোগটি শুধুমাত্র একটি সাধারণ বিক্রয় কার্যক্রম নয়, বরং দেশের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য প্রচেষ্টা বলে জানিয়েছে রিমার্ক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, রিমার্ক সবসময় তার ব্যবসায়িক অংশীদারদের সাফল্যকে নিজের সাফল্য হিসেবে বিবেচনা করে। ব্র্যান্ডের প্রবৃদ্ধিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তারা যেন পরিশ্রমের যথাযথ স্বীকৃতি পান, তা নিশ্চিত করতেই এই কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভোক্তাদের ক্রমবর্ধমান আস্থার পেছনে বিক্রেতাদের অবদান অনস্বীকার্য।
ক্যাম্পেইনের বিষয়ে রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের ধারাবাহিক অগ্রযাত্রায় ব্যবসায়ী ও বিক্রেতা বন্ধুদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইন তাদের জন্য আরও বেশি অনুপ্রেরণার সুযোগ তৈরি করেছে। তিনি বিশ্বাস করেন, ডাবল লাখপতি হওয়ার সুযোগের পাশাপাশি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও বিভিন্ন মূল্যবান উপহার ব্যবসায়িক অংশীদারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বাজারে রিমার্কের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।
রিমার্ক বর্তমানে নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে ৪১টি স্বনামধন্য ব্র্যান্ড এবং ১,১৩০টি এসকেইউ (SKU) নিয়ে বৈচিত্র্যময় পণ্য বাজারজাত করছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব পণ্য সফলভাবে রপ্তানি হচ্ছে। বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানটি বিএসটিআই কর্তৃক ‘হালাল’ ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। এছাড়া পরিবেশবান্ধব উৎপাদনকারী হিসেবে ২০২৫ সালে রিমার্ক মর্যাদাপূর্ণ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ লাভ করে, যা তাদের সাসটেইনেবল ও দায়িত্বশীল শিল্পায়নের প্রমাণ বহন করে।
ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা ভেরিফিকেশনের জন্য রিটেইলার ও গ্রাহকগণ নির্ধারিত কল সেন্টার নম্বর +৮৮০৯৬৭৮০৭১০৭১-এ যোগাযোগ করতে পারবেন। তবে কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই এই ক্যাম্পেইন পরিবর্তন, পরিবর্ধন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। পণ্যের নিরন্তর গবেষণা, মান উন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণের প্রত্যয়ে রিমার্কের এই জমকালো আয়োজন দেশজুড়ে খুচরা বিক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিবিসি/টিবিএ